
বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন এঁর সাথে বানিয়াচংয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় কামাল খানী হাসান মঞ্জিলে উপজেলার ১৫টি ইউনিয়নের প্রতিনিধি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সনাতনসহ সব ধর্মীয় ও নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর নিরাপত্তা, অধিকার, সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় এমপি ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন সংগঠনের নেতৃবৃন্দের কথা শোনেন এবং বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন।