• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

সিলেট জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৬
সিলেট জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা

রাজন আহমেদ আরিয়ান : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ কমিটি অনুমোদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া। সিলেট জেলা যুবদল (আংশিক) কমিটিতে যারা আছেন —

সভাপতি: মোহাম্মদ মকসুদ আহমদ, সিনিয়র সহ সভাপতি: কয়েস আহমদ, সহ সভাপতি: মকসুদুল করিম মুহেল, সাধারণ সম্পাদক: আব্দুস সালাম টিপু, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক:মাসরুর রাসেল সাংগঠনিক সম্পাদক: হাবিবুল বাশার হাবিব,

সিলেট মহানগর যুবদল (আংশিক) কমিটিতে যারা আছেন

সভাপতি: মির্জা মোহাম্মদ সম্রাট, সিনিয়র সহ সভাপতি:এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক: দেলোয়ার হোসেন দিনার, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক: তাহসিন মেহদি প্রিন্স
সাংগঠনিক সম্পাদক: হোসাইন আহমদ,

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে জেলা ও মহানগর যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানা যায়।

২০ সেপ্টেম্বর ২০২৬

সিলেট জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা

বিস্তারিত কমেন্টে