
নিজস্ব প্রতিবেদক: দিরাই উপজেলার কুলাশ ইউনিয়নের কুশাল গ্রামের উপজেলা বিএনপির সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী মখবুল চৌধুরীর বাড়ীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে সন্ত্রাসী হামলায় ব্যপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন যাবৎ এলাকায় দলীয় প্রভাব প্রতিপত্তি প্রতিষ্টার লক্ষ্যে মখবুল চৌধুরীর সঙ্গে একই এলাকার বিএনপি নেতা সেকুল চৌধুরীর বিরোধ চলে আসছিল। গত ১৪ আগস্ট বিএনপি নেতা সেকুল গ্রুপের লোকেরা মখবুল চৌধুরীর বাড়ীতে দুপুর বেলা দেশীয় অস্রেসস্রে সজ্জিত হয়ে ব্যপক ভাংচুর, লুটপাট ও বাড়ীর বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলতে ভয়ভীতি সঞ্চার করে। মখবুল চৌধুরীর বাড়ীর আত্নীয়-স্বজনের চিৎকারে আশ-পায়ের লোকজন এগিয়ে আসলেও।সন্ত্রাসীদের ভয়ে কেউ সাহায্য করতে পারেনি। সন্ত্রাসীরা যাওয়ার সময় হুমকি দিয়ে বলে যদি মখবুল দেশে আসে তখন দেখে নিবো। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এবিষয়ে জানতে দিরাই থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ আসলে ব্যবস্থা নিবো।