• ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জুড়ীতে ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৬
জুড়ীতে ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে “পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে জুড়ী উপজেলা ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জুড়ীর শিশুপার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাসুম রেজা, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু এবং ৮নং গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম।
সমাবেশে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়জুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং রাজনৈতিকভাবে প্রতিবাদ জানাতেই এ ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে। সম্প্রতি জুড়ীতে বিএনপির পক্ষ থেকেও একই ইস্যুতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

২৬ সেপ্টেম্বর ২০২৬

জুড়ীতে ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে