• ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

শিবিরের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসু ভিপির আগমন উপলক্ষে প্রচার মিছিল

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৬
শিবিরের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসু ভিপির আগমন উপলক্ষে প্রচার মিছিল

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপির আগমন উপলক্ষে প্রচার মিছিল করেছে উপজেলা ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শিবিরের উদ্যোগে আয়োজিত মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আগত নেতৃবৃন্দের কর্মসূচি সফল করার আহ্বান জানান। মিছিলে উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক ছাত্রশিবিরের সদস্য অংশগ্রহণ করেন।

সংগঠনের নেতারা জানান, কেন্দ্রীয় সভাপতি ও ডাকসু ভিপির আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাদের আগমন উপলক্ষে স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। মিছিল শেষে নেতাকর্মীরা নির্ধারিত কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

২৬ সেপ্টেম্বর ২০২৬

শিবিরের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসু ভিপির আগমন উপলক্ষে প্রচার মিছিল

বিস্তারিত কমেন্টে