
রাজন আহমেদ আরিয়ান : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার শ্যামারগাঁও গ্রামের বাসিন্দা মোঃ দরাজ মিয়া দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবার ও এলাকাবাসী বহু খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি কোথায় আছেন, কেমন আছেন তা নিয়ে চরম উৎকণ্ঠা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্য ও এলাকাবাসী।
নিখোঁজ দরাজ মিয়া গুম হয়েছেন, নাকি কোনো কারণে আত্মগোপনে আছেন, নাকি অন্য কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন – এ নিয়ে নানা প্রশ্ন ও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এলাকায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ দরাজ মিয়াকে দ্রুত খুঁজে বের করার দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের প্রতি আকুল আবেদন জানানো হয়েছে, দ্রুত তাকে খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি নিখোঁজ মোঃ দরাজ মিয়ার সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় অথবা নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পরিবারের মানুষ। পরিবারের আকুতি – সন্ধান পেতে সহায়তা করুন, মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসুন।