• ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

সুনামগঞ্জে আঞ্চলিক তথ্য অফিসের সেমিনার অনুষ্ঠিত

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৬
সুনামগঞ্জে আঞ্চলিক তথ্য অফিসের সেমিনার অনুষ্ঠিত

সরকারের প্রথম ছয় মাসের সাফল্যের ধারাবাহিকতায় ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের আয়োজনে আজ (শনিবার) সুনামগঞ্জ সদরের জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমের অবাধ স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

তিনি বলেন, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণমাধ্যমকর্মীরা সরকারের অন্যতম উন্নয়ন অংশীদার। সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির সুফল জনগণের কাছে পৌঁছে দিতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, সরকার নির্বাচনী ইশতেহারে ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির মতো উদ্যোগ রয়েছে। এসব কর্মসূচির বাস্তবায়ন, অগ্রগতি ও জনজীবনে এর প্রভাব সম্পর্কে জনগণকে অবহিত করার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধান তথ্য অফিসার আরও বলেন, অতীতে কলম বন্ধ করে দেওয়া, ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সত্য লেখা বন্ধ করা এবং গণমাধ্যমকে জিম্মি করার যে সংস্কৃতির কথা বলা হয়, তা আর বাংলাদেশে ফিরে আসবে না। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

সেমিনারে বক্তারা বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি এর সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং জনগণের প্রত্যাশা ও সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। উন্নয়ন কার্যক্রমের তথ্য জনগণের কাছে সঠিকভাবে উপস্থাপনের পাশাপাশি মাঠপর্যায়ের বাস্তবতা তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যে কার্যকর সেতুবন্ধ হিসেবে কাজ করতে পারে।

সেমিনারে বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার, সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ এবং আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের তথ্য অফিসার মো. আকিকুর রেজা। সেমিনারে স্বাগত বক্তৃতা করেন আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসীন। এতে সুনামগঞ্জের প্রায় ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

০৩ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জে আঞ্চলিক তথ্য অফিসের সেমিনার অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে