• ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ,

সিলেটে পৃথক অভিযানে অর্ধকোটি টাকার অবৈধ চোরাই পণ্য ও পশু আটক

Daily Sonali Sylhet
প্রকাশিত জুন ১৭, ২০২৬
সিলেটে পৃথক অভিযানে অর্ধকোটি টাকার অবৈধ চোরাই পণ্য ও পশু আটক

নিজস্ব প্রতিবেদক: সিলেটের জকিগঞ্জ, জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় অবৈধ চোরাই পণ্য ও পশু আটক করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯-বিজিবি)। মঙ্গলবার (১৬ জুন) ও বুধবার (১৭ জুন) পৃথক অভিযানে মালামাল আটক করা হয়। বিজিবি জানায়, জকিগঞ্জ ব্যাটালিয়নের লক্ষীবাজার বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল বুধবার (১৭ জুন) ভোররাতে জকিগঞ্জ উপজেলার শেওলা জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৯০০ প্যাকেট ভারতীয় সিগারেট এবং একটি বাংলাদেশি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সিজারমূল্য ৪৩ লাখ ৬০ হাজার টাকা।

এদিকে, মঙ্গলবার (১৬ জুন) জকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর, লালাখাল ও সুরইঘাট বিওপির পৃথক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ৬টি ভারতীয় গরু, ২৬টি কম্বল, ৫৫০ পিস কিটক্যাট চকলেট, ২৮৭ কেজি চিনি এবং ৬৮ কেজি চা পাতা জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। দুই দিনে সর্বমোট জব্দকৃত মালামালের মোট সিজারমূল্য ৫০ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান।’