
নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ হল রুমে আজ ১৮ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাল্লা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং বিশ্ব ব্যাংক (The World Bank) ও ইফাদ (IFAD)-এর সহযোগিতায় এই কংগ্রেস সম্পন্ন হয়।
অতিথিবৃন্দ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জের উপপরিচালক জনাব মোহাম্মদ ওমর ফারুক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাল্লা উপজেলার কৃষি অফিসার জনাব শুভজিত রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাল্লা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব পিয়াস চন্দ্র দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির উপজেলা আহবায়ক, সিরাজুল ইসলাম সিরাজ ,যুগ্নআহ্বায়ক, আব্দুল আউয়াল ,
সমবায় কর্মকর্তা
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের কৃষি খাতের আধুনিকায়ন, গ্রামীণ রূপান্তর, পুষ্টির উন্নয়ন, নতুন উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষকদের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্বাবলম্বী করার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, গনমাধ্যম কর্মী ইলেক্ট্রিক মিডিয়া ,গন্যমান্য ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।