• ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জামালগঞ্জে আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক র‍্যালি

Daily Sonali Sylhet
প্রকাশিত জুন ২৯, ২০২৬
জামালগঞ্জে আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক র‍্যালি

 সুনামগঞ্জ প্রতিনিধি:: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কার্যক্রম জোরদারের লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। এর আগে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তৌফিকুল ইসলাম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিন, সহকারী সিনিয়র শিক্ষক আবুল খায়ের তালুকদার, সহকারী শিক্ষক মো. মোশারফ হোসেন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য মো. বিল্লাল হোসেন, শিক্ষক প্রতিনিধি মো. নজরুল ইসলাম, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলমগীর হোসেন রানা, ইউপি সদস্য মো. আমির হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

প্রধান শিক্ষক মোহাম্মদ তৌফিকুল ইসলাম তালুকদার বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীরা যদি একটি করে গাছ লাগিয়ে এর পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে দেশ আরও সবুজ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে।” বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজ ও নান্দনিক করে তুলতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে কর্মসূচিটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

২৯ জুন ২০২৬

জামালগঞ্জে আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক র‍্যালি

বিস্তারিত কমেন্টে