• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভা: কাতার প্রবাসীদের মৃত্যুতে শোক প্রকাশ ​

Daily Sonali Sylhet
প্রকাশিত জুলাই ১, ২০২৬
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভা: কাতার প্রবাসীদের মৃত্যুতে শোক প্রকাশ ​

বাংলাদেশ বিমানের ভাড়া বৈষম্য দূর করা, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি বিমান অবতরণের পূর্ণাঙ্গ ব্যবস্থা নিশ্চিত করা এবং বিমানবন্দরে প্রবাসী হয়রানি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটি। ​মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটির এক সভায় বক্তারা এসব দাবি জানান।

​সংগঠনের বিভাগীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিছ আলী, সহ-সভাপতি দেলোয়ার হোসেন খান, যুগ্ম সম্পাদক আমিন পারভেজ, ট্রেজারার বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ সাগর, তথ্য ও প্রচার সম্পাদক এম রহমান ফারুক, সহ-সংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট মাওলানা হাবিবুর রহমান রশিদী ও সেলিম আহমদ প্রমুখ।

​সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। অথচ প্রবাসীরা প্রতিনিয়ত নানাভাবে বৈষম্য ও হয়রানির শিকার হচ্ছেন। সিলেট ওসমানী বিমানবন্দরকে প্রবাসীবান্ধব করতে এবং আন্তর্জাতিক রুটের সুফল পুরোপুরি পেতে হলে অবিলম্বে সব ধরনের বিমান অবতরনের জটিলতা দূর করতে হবে।

​এদিকে, সভায় কাতারে সাম্প্রতিক এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাটের পাঁচজন প্রবাসী নিহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করা হয়। নিহতদের রুহের মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সভায় একটি শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।প্রেসবিজ্ঞপ্তি

০১ জুলাই ২০২৬

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভা: কাতার প্রবাসীদের মৃত্যুতে শোক প্রকাশ ​

বিস্তারিত কমেন্টে