• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ,

মাদক মুক্ত ও কল্যাণমুখী শাল্লা গঠনে প্রশাসন ও সমাজসেবকদের যুগপৎ উদ্যোগ

Daily Sonali Sylhet
প্রকাশিত জুলাই ৫, ২০২৬
মাদক মুক্ত ও কল্যাণমুখী শাল্লা গঠনে প্রশাসন ও সমাজসেবকদের যুগপৎ উদ্যোগ

স্টাফ রিপোর্টার: ​সুনামগঞ্জের শাল্লা উপজেলাকে নিরাপদ ও মাদকমুক্ত করতে স্থানীয় প্রশাসন যেমন কঠোর ভূমিকা রাখছে, তেমনি প্রান্তিক মানুষের কাছে সরকারি ভাতার সুফল পৌঁছে দিতে কাজ করছেন সমাজসেবকরা। প্রশাসন ও সামাজিক উদ্যোগের এই মেলবন্ধন এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছে।

​আদালতের নির্দেশনায় শাল্লায় সম্প্রতি বিপুল পরিমাণ চোলাই মদ ও মাদক তৈরির উপকরণ ধ্বংস করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং পুলিশি ইনচার্জ যৌথ নেতৃত্বে পরিচালিত এই ‘জিরো টলারেন্স’ নীতিকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সুধীসমাজ। মাওলানা নাজমুল ইসলাম জাহিদ ভবিষ্যতে ও এমন কাজের সার্বিক সহযোগিতা প্রত্যয় ব্যক্ত করেন।

সমাজসেবক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ ও উপজেলা আহবায়ক এম এ রাজ্জাক সাধারণ মানুষকে সচেতন করতে সরকারি ভাতার অনলাইন আবেদনের তত্ববহুল নিয়মাবলী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে সঠিক প্রাপকগণ কে উক্ত ভাতা পেতে প্রচার করে সহযোগিতা করুন এবং তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।​আবেদনের সময়সীমা: ১ আগস্ট ২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত।

০৫ জুলাই ২০২৬

মাদক মুক্ত ও কল্যাণমুখী শাল্লা গঠনে প্রশাসন ও সমাজসেবকদের যুগপৎ উদ্যোগ

বিস্তারিত কমেন্টে