
নিজস্ব প্রতিবেদক: দৈনিক সোনালী সিলেট এর স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ ফারুক মিয়া’র বড় ভাই ইছাক মিয়া আল্লাহর ডাকে সারা দিয়ে মৃত্যু বরণ করেছেন। আজ ৯ জুলাই ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার সিলেট নগরীর মাউন্টএডোরা হাসপাতালে দুপুর ১২.০০ ঘটিকার সময় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি দীর্ঘদিন থেকে লিভার সমস্যায় ভোগছিলেন। মরহুম ইছাক মিয়া’র গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ঘুঙ্গিয়ার নামক গ্রামে। মরহুম ইছাক মিয়া ২ ছেলে ৪ মেয়ের জনক, তিনি ৬ ভাই, ৬ বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ইছাক মিয়া ১৩ ভাই-বোনের মধ্যে সবার বড়।
দৈনিক সোনালী সিলেট পরিবারের শোক প্রকাশ
সাংবাদিক মোঃ ফারুক মিয়ার বড় ভাই ইছাক মিয়া’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক সোনালী সিলেট পরিবার। বৃহস্পতিবার এক শোক বার্তায় দৈনিক সোনালী সিলেট এর সম্পাদক ও প্রকাশক হুমায়ুন কবির, নির্বাহী সম্পাদক সুনির্মল সেন ও বার্তা সম্পাদক কামরুল হাসান জুলহাস মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।