• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জামালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা, গৃহীত নানা কর্মসূচি

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ১, ২০২৬
জামালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা, গৃহীত নানা কর্মসূচি

সুনামগঞ্জ প্রতিনিধি : আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার সভাটি সঞ্চালনা করেন। সভায় দিবসটি উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও সার্বিক সমন্বয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় জুলাই যোদ্ধাদের নামে সরকারি স্থাপনার নামকরণ, সরকারি হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন, বিনোদনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা, বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প, জুলাই যোদ্ধাদের তালিকা প্রণয়ন ও হালনাগাদ এবং শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনের বিষয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি দিবসটি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য গৌরবের বিষয়। নতুন প্রজন্মের কাছে এ আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সভায় বক্তব্য দেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী, জামালগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল চন্দ্র সাহা, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির হাবিবুর রহমান, ভীমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. নুরে আলম ফরাজী, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, জুলাই শহীদ সোহাগ মিয়ার ভাই বিল্লাল মিয়া, জুলাই আহত যোদ্ধা বিফলা বেগম, দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আলতাফুর রহমান, জুলাই যোদ্ধা হাসান আল মাহমুদ, মঞ্জুরুল হক আফিন্দী, আরিফুল হক, সাইদুল মুরসালিন, মো. ওবায়দুল্লাহ, আবু সুফিয়ান, সৈয়দ দ্বীন ইসলাম স্বপন, আরিফ বাদশা, সাদিকুর রহমান স্বাধীন খান ও ওলিউর রহমান।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগার আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, উপসহকারী প্রকৌশলী রাম কুমার সাহা, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা আব্দুল আহাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাহের মিয়াসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

০১ আগস্ট ২০২৬

জামালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা, গৃহীত নানা কর্মসূচি

বিস্তারিত কমেন্টে