• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি, সুনামগঞ্জের জগন্নাথপুরে ৪ জন নিখোঁজ

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ১, ২০২৬
কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি, সুনামগঞ্জের জগন্নাথপুরে ৪ জন নিখোঁজ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে হিন্দু ধর্মীয় অনুষ্ঠান (কীর্তন) শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় চারজন নিখোঁজ হয়েছেন। শনিবার (১ আগস্ট) ভোররাতে জগন্নাথপুর পৌরসভার পশ্চিম ভবানীপুর এলাকার মহিয়ার হাওর (মৈ হাওর) বালুচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ১০টা থেকে ১১টার দিকে জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর গ্রামের কয়েকজন বাসিন্দা দুটি নৌকায় করে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় একটি হিন্দু ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে অংশ নিতে যান। অনুষ্ঠান শেষে শনিবার ভোর আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার পথে মহিয়ার হাওরের বালুচর এলাকায় তাদের বহনকারী একটি নৌকা ডুবে যায়।

নৌকায় থাকা ৯ জনের মধ্যে ৫ জন সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পেলেও অপর ৪ জন নিখোঁজ হন। নিখোঁজরা হলেন— ১. হেমেন্দ্র দেবনাথ (৩০), পিতা: মৃত জগিন্দ্র দেবনাথ (জাগি নাথ); ২. সত্যেন্দ্রনাথ (সতীনাথ) দেবনাথ (৬৫), পিতা: মৃত সুবল দেবনাথ; ৩. অরুণ দেবনাথ (৪০), পিতা: মৃত অনিল দেবনাথ; ৪. অধীর দেবনাথ (৩৫), পিতা: মৃত অনিল দেবনাথ। নিখোঁজ চারজনই জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর গ্রামের বাসিন্দা।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান শুরু করেন। তাদের সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরাও নিখোঁজদের উদ্ধারে অভিযান পরিচালনা করছেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রমে সার্বিক দিকনির্দেশনা ও তদারকি করছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ চারজনের সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

০১ আগস্ট ২০২৬

কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি, সুনামগঞ্জের জগন্নাথপুরে ৪ জন নিখোঁজ

বিস্তারিত কমেন্টে