• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

কুশিয়ারা নদীর ভাঙন পরিদর্শনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ৮, ২০২৬
কুশিয়ারা নদীর ভাঙন পরিদর্শনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক

সিলেটের জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর সীমান্তবর্তী এলাকায় চলমান নদীভাঙন পরিদর্শন করেছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছনাত হুমায়ুন কবীর। বৃহস্পতিবার দুপুরে তিনি জকিগঞ্জ কাস্টমস ঘাট থেকে হাইদ্রাবন্দ এলাকা পর্যন্ত নদীর ভাঙন এবং এর ফলে সীমান্ত এলাকার মানচিত্রে সম্ভাব্য পরিবর্তনের বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

স্থানীয়দের মতে, দেশের অন্যান্য অঞ্চলের নদীভাঙনের তুলনায় জকিগঞ্জের সীমান্তবর্তী কুশিয়ারা নদীর ভাঙন ভিন্ন ধরনের। কারণ, এখানে নদীভাঙনের ফলে আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন ভূমি ক্ষতিগ্রস্ত হয় এবং ভেঙে যাওয়া অংশ পুনরুদ্ধার করা সম্ভব হয় না। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালের এক হিসাব অনুযায়ী, প্রায় ২,৬০০ একর ভূমি নদীভাঙনের কারণে বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে দাবি করা হয়।

সম্প্রতি জকিগঞ্জ-কানাইঘাট আসনের সংসদ সদস্য মুফতী আবুল হাসান জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে সীমান্ত এলাকায় নদীভাঙনের কারণে দেশের মানচিত্রে পরিবর্তনের বিষয়টি উত্থাপন করেন। পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সামুয়েল সাংমা, বিজিবির সুবেদার মো. শাহ আলম, জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজন মিয়া, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, কোষাধ্যক্ষ কে. এম. মামুনসহ বিজিবি, পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০৮ আগস্ট ২০২৬

কুশিয়ারা নদীর ভাঙন পরিদর্শনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক

বিস্তারিত কমেন্টে