• ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

রাজনগরে ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক ছড়ায় নিহত-১

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ১২, ২০২৬
রাজনগরে ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক ছড়ায় নিহত-১

রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ধামাইপার ব্রিজের রেলিং ভেঙে ধামাই ছড়ায় পড়ে তেলবাহী একটি ট্রাকের চালক নিহত হয়েছেন| এ ঘটনায় হেলপার গুরুতর আহত হয়েছেন| বুধবার (১২ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে| পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তেল নিয়ে ট্রাকটি সিলেটের দিকে যাচ্ছিল| ধামাইপার ব্রিজে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে ছড়ায় পড়ে যায় ট্রাকটি| এতে ঘটনাস্থলেই চালক নিহত হন| দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত হেলপারকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে পাঠান|

খবর পেয়ে রাজনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আলী হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে| পরে মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরা যোগ দেন| রেকার ভ্যান ও প্রয়োজনীয় সরঞ্জামের সহায়তায় যৌথ অভিযানে ট্রাকটি থেকে চালককে উদ্ধার করা হয়| মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাকারিয়া বলেন, ট্রাকটি অনেক নিচে পড়ে যাওয়ায় উদ্ধারকাজে রেকার ভ্যানের প্রয়োজন হয়| ফায়ার সার্ভিসের সদস্যদের সমšি^ত প্রচেষ্টায় চালককে উদ্ধার করা সম্ভব হয়েছে| ট্রাকে চালক ও হেলপার ছিলেন| ধামাইপার এলাকার বাসিন্দা রুমন বলেন, ভোরে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে ব্রিজের রেলিং ভাঙা ও নিচে ট্রাকটি পড়ে থাকতে দেখেন| পরে স্থানীয়দের সহযোগিতায় আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়| রাজনগর থানার ওসি এনামুল হক চৌধুরী সিলেটভিউকে বলেন, ট্রাকে দুজন ছিলেন চালক ও হেলপার| চালক নিহত হয়েছেন এবং হেলপারকে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন| এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে|

১২ আগস্ট ২০২৬

রাজনগরে ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক ছড়ায় নিহত-১

বিস্তারিত কমেন্টে