• ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

সবুজবাগে ভবনের কার্নিশ পরে ভাঙারি ব্যবসায়ী আহত আইডি কার্ড না থাকায় চিকিৎসা অবহেলার মৃত্যুর অভিযোগ,আপস-মীমাংসার চেষ্টা

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৬
সবুজবাগে ভবনের কার্নিশ পরে ভাঙারি ব্যবসায়ী আহত আইডি কার্ড না থাকায় চিকিৎসা অবহেলার মৃত্যুর অভিযোগ,আপস-মীমাংসার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর সবুজবাগ এলাকায় নির্মাণাধীন একটি ভবনের কার্নিশ পড়ে উসমান গনি (৭০) নামে এক ভাঙারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে| সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে| স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সবুজবাগ এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি ভবনের কার্নিশ শ্রমিকরা নিচে ফেলে দিলে অসাবধানতাবসত উসমান গনির ওপর পড়ে|

এতে তিনি গুরুতর আহত হন| পরে এক পথচারী ও তার ছেলে আলমগীর তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান| নিহতের পরিবারের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর সঙ্গে জাতীয় পরিচয়পত্র (আইডি কার্ড) না থাকায় তাকে ভর্তি করতে অস্বীকৃতি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ | পরে বাসা থেকে আইডি কার্ড আনতে গেলে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়েই উসমান গনির মৃত্যু হয় বলে দাবি করেন তার ছেলে আলমগীর|

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনটির নির্মাণকাজে নিয়োজিত সাত শ্রমিককে আটক করেছে| পরে নিহতের ছেলে মামলা করতে রাজী না হওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়| তবে ভবনের ঠিকাদার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে| স্থানীয়দের দাবি, নির্মাণাধীন ভবনে যথাযথ নিরাপত্তাব্যবস্থা থাকলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল| ভবনটির মালিক কুলাউড়া এলাকার একজন প্রবাসী বলে জানা গেছে| এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের সঙ্গে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন নিহতের ছেলে আলমগীর|

ঘটনার বিষয়ে শাহপরান থানার অফিসার ইনচার্জ মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনটির নির্মাণকাজে নিয়োজিত সাত শ্রমিককে আটক করে, পরে নিহতের ছেলে মামলা করতে রাজী না হওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে|

নিহতের পরিবারের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর সঙ্গে জাতীয় পরিচয়পত্র (আইডি কার্ড) না থাকায় তাকে ভর্তি করতে অস্বীকৃতির বিষয়ে জানতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি আমার জানা নেই খোজঁ খবর নিচ্ছি| নিহত উসমান গনির বাড়ী সুনামগঞ্জ জেলার শাল্লা থানার শ্রীরাই গ্রামে।

১৭ আগস্ট ২০২৬

সবুজবাগে ভবনের কার্নিশ পরে ভাঙারি ব্যবসায়ী আহত আইডি কার্ড না থাকায় চিকিৎসা অবহেলার মৃত্যুর অভিযোগ,আপস-মীমাংসার চেষ্টা

বিস্তারিত কমেন্টে