• ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

কানাইঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪ বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের আটক

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৬
কানাইঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪  বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের আটক

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিশেষ অভিযান চালিয়ে তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এএসআই (নিঃ) শামীম নুর, এএসআই (নিঃ) আরফিন চৌধুরী, এএসআই (নিঃ) জিয়াউল হক ও এএসআই (নিঃ) অনন্ত পাল সঙ্গীয় ফোর্সসহ এসব অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কানাইঘাট বন সিআর-০৯/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি উপজেলার কালিজুরী গ্রামের আমির আলীর ছেলে সমছুদ্দিন (৬২)। তাকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিজুরী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

একই এলাকা থেকে রাত সাড়ে ৯টার দিকে কানাইঘাট জিআর-১১/২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি নুর হোসেনের ছেলে শাহিন আহমদকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া রাত পৌনে ১০টার দিকে সোনাতনপুঞ্জি এলাকায় অভিযান চালিয়ে কানাইঘাট জিআর-১৭৭/২২ মামলার তিন বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামি তাহির আলীর ছেলে আশিক উদ্দিন (৩৭)কে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, রাত ৯টা ৫৫ মিনিটের দিকে লখাইরগ্রাম এলাকায় অভিযান চালিয়ে পিটিশন মামলা নং-৪৬৫/২৫-এর পরোয়ানাভুক্ত আসামি মৃত আজই মিয়ার ছেলে মানিক উদ্দিন (৬০)কে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে আদালতের পরোয়ানা রয়েছে। অভিযান শেষে তাদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। কানাইঘাট থানা পুলিশ জানিয়েছে, আদালতের পরোয়ানা বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

১৬ সেপ্টেম্বর ২০২৬

কানাইঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪ বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের আটক

বিস্তারিত কমেন্টে