
ধর্মপাশা উপজেলা প্রতিনিধি: ‘তথ্যই শক্তি, তথ্যই মুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাধারণ মানুষের তথ্যের অধিকার নিশ্চিতকরণ এবং গ্রামীণ পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’-এর নতুন কমিটি আত্মপ্রকাশ করেছে। ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম, সুনামগঞ্জ’-এর অধীন আগামী ২ বছরের জন্য এই নতুন উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে নুরুল হুদা সভাপতি এবং মোঃ ইমাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির নেতৃবৃন্দ জানান, তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করা, সরকারি-বেসরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের তথ্য প্রাপ্তির পথ সহজতর করতেই এই ফোরাম কাজ করবে। নতুন কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ নবনির্বাচিত সকল দায়িত্বপ্রাপ্তদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় বক্তারা আশা প্রকাশ করেন যে, নবগঠিত এই কমিটি নাগরিকদের তথ্য অধিকার প্রতিষ্ঠায় এবং স্থানীয় পর্যায়ে অধিকার সচেতনতা তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করবে।
নবনির্বাচিত সভাপতি নুরুল হুদা ও সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন এক প্রতিক্রিয়ায় জানান, সাধারণ মানুষ যাতে সহজে তথ্য অধিকার আইনের সুফল পেতে পারেন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত হয়, সে লক্ষ্যে তাদের এই কমিটি প্রান্তিক পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে যাবে।
সভাপতি: নুরুল হুদা, সহ-সভাপতি: শাহ কুতুব, সহ-সভাপতি :শামীম আহমেদ বিলকিস,সাধারণ সম্পাদক: মোঃ ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক: সুমন মির্জা,
সাংগঠনিক সম্পাদক: জুলহাস আহমেদ, দপ্তর সম্পাদক: মোঃ আলী নূর তালুকদার, আইন ও অধিকার (RTI) বিষয়ক সম্পাদক: তামিম আহমেদ, অর্থ সম্পাদক: হামিম আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক: সালাম আহমেদ, প্রশিক্ষণ ও সচেতনতা সম্পাদক: মোঃ শামীম আহমেদ, তথ্য সম্পাদক: মোঃ আব্দুল আউয়াল, কার্যনির্বাহী সদস্য ডালিম আহমেদ, নজরুল ইসলাম, আমিনুল ইসলাম,