• ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বড়লেখায় বিএনপির মিছিল ও সমাবেশ

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৬
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বড়লেখায় বিএনপির মিছিল ও সমাবেশ

বড়লেখা প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। তারা রাজনৈতিক সহনশীলতা বজায় রেখে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২৬ সেপ্টেম্বর ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বড়লেখায় বিএনপির মিছিল ও সমাবেশ

বিস্তারিত কমেন্টে