• ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

শ্রীমঙ্গলে আগত জুলাই যোদ্ধা হাসিবুল ইসলামের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দ্বারা অতর্কিত হামলা : কোনো রকম প্রাণ রক্ষা

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৬
শ্রীমঙ্গলে আগত জুলাই যোদ্ধা হাসিবুল ইসলামের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দ্বারা অতর্কিত হামলা : কোনো রকম প্রাণ রক্ষা

পারভেজ হাসান, (শ্রীমঙ্গল): বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামলা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টের গেটের সামনে এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে তার স্ত্রীকেও দেখা যায়।

জানা গেছে, বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ৮ নভেম্বর ওঠেন হাসিবুল ইসলাম। মঙ্গলবারই তার চেক আউটের কথা ছিল। তবে এর আগেই সকালে হাসিবের ওপর হামলার ঘটনা ঘটে।

রিসোর্ট ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তিনি তার স্ত্রীকে নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব। তবে হামলার পর থেকে আত্মরক্ষায় আত্মগোপনে চলে গেছেন তিনি।

মৌলভীবাজার জেলা ছাত্রশক্তির সভাপতি খালেদ হাসান জানান, হাসিবের সঙ্গে থাকা নারী তার স্ত্রী। স্ত্রীকে নিয়ে ঘুরতে এলে তার ওপর হামলা চালানো হয়।

এ ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, স্ত্রীকে নিয়ে হাসিব অটোরিকশায় কোথাও যাচ্ছেন। পথে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা অটোরিকশাটি আটকে তার ওপর হামলা চালানো হয়। এ সময় দৌড়ে কোনোরকম প্রাণ বাঁচান হাসিবুল ইসলাম।

১০ নভেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে আগত জুলাই যোদ্ধা হাসিবুল ইসলামের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দ্বারা অতর্কিত হামলা : কোনো রকম প্রাণ রক্ষা

বিস্তারিত কমেন্টে