
সিলেট সদর প্রতিনিধি: আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক দুইবারের নির্বাচিত ইউপি সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. জৈনুদ্দিন। সোমবার (৯ নভেম্বর ২০২৬) বাদ মাগরিব জালালাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালিগাঁও স্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হবির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. জৈনুদ্দিন। সভায় প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট সদর উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক ও জালালাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল আহমদ।
এ সময় বক্তব্য দেন জালালাবাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইস্থা মিয়া, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল হক, ৯ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মানিক মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় মো: জৈনুদ্দিন বলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন স্বন্নিকটে। আপনারা যদি আমাকে সমর্থন দেন তাহলে দলীয়ভাবেও আমি সমর্থন পাবো। এসময় তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।