
দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার ২নং ভাটিপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চাতলপার ও সুতারগাঁও গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নিয়াজ মাহমুদ রিপন। সোমবার (৯ নভেম্বর) রাত ৮টায় সুতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চাতলপার গ্রামের মুরব্বি মুসলিম খানের সভাপতিত্বে এবং সুলেমান খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী নিয়াজ মাহমুদ রিপন, আইয়ূব খান, সখীচরণ দাস, বিকাশ দাস, আব্দুল আওয়াল, এল জামান খান, সাদিকুর রহমান, ঝুমন খান, রঞ্জিত দাস, জাকির হোসেন ও ফুয়াদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিয়াজ মাহমুদ রিপনকে চেয়ারম্যান নির্বাচিত করতে চাতলপার-সুতারগাঁও গ্রামবাসী মিলেমিশে কাজ করবেন।বক্তারা আরো বলেন সবাই মিলেমিশে কাজ করলে ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত বিজয় অর্জন সম্ভব হবে। মতবিনিময় সভায় স্থানীয় গ্রামবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।