
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠকের ভাইরাল হওয়া ছবিতে থাকা এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম বাহার উদ্দিন (৫৮)। তিনি উপজেলার বুধবাড়ীবাজার ইউনিয়নের বাগীরঘাট গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতা।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে গোলাপগঞ্জ মডেল থানাধীন বুধবাড়ীবাজার ইউনিয়নের বাগীরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলী বলেন, গোপন বৈঠকের ভাইরাল হওয়া ছবিতে থাকা বাহার উদ্দিনের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা দুটি মামলার সংশ্লিষ্টতা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”