• ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

গোয়াইনঘাটে বিছনাকান্দি পর্যটন কেন্দ্র, থানা পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৬
গোয়াইনঘাটে বিছনাকান্দি পর্যটন কেন্দ্র, থানা পরিদর্শন ও  শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক

এ কে আজাদ : সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন গোয়াইনঘাট উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে তিনি উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র বিছনাকান্দি পরিদর্শন করেন। পরে বিকেল ৪টায় গোয়াইনঘাট থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক।

বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন তিনি। একই অনুষ্ঠানে উপজেলা উন্নয়ন তহবিল (রাজস্ব) থেকে ডৌবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একটি আইপিএস প্রদান করা হয়। এরপর জেলা প্রশাসক বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয় প্রাঙ্গণে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।

পরিদর্শনকালে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফ উদ্দিন, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকসহ উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৯ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে বিছনাকান্দি পর্যটন কেন্দ্র, থানা পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক

বিস্তারিত কমেন্টে