
হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য, খনিজ সম্পদ সুরক্ষা, সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নদ-নদী রক্ষায় সোচ্চার সংগঠন ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর ধর্মপাশা উপজেলা শাখার প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে শাহ্ কুতুব-কে সভাপতি ও ইমাম হোসেন-কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করা হয়।
শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিকেল ৩:০০ ঘটিকায় ধর্মপাশা উপজেলা হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ধর্মপাশা উপজেলা শাখার আহ্বায়ক শাহ্ কুতুবের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাকিন শাহ্র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন ও সদস্য মুন্না চৌধুরী।
সভায় বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেট কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। এছাড়া হাওরের পর্যটন ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রকৃত কৃষকদের প্রণোদনা প্রদান, দুর্গম এলাকায় স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়ন, নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ, জলাশয় ইজারা প্রক্রিয়ায় অনিয়ম বন্ধ এবং নদ-নদী ও খাল-বিল দখলমুক্ত করে প্রকৃত জেলেদের মৎস্য আহরণের অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।
সম্মেলনে উপজেলার সকল ইউনিয়ন কমিটির প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন স্তরের সুশীল ও পরিবেশপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা কমিটি: সভাপতি: শাহ্ কুতুব সহ-সভাপতি (৬ জন): সাকিন শাহ্, আব্দুল আউয়াল, আব্দুল্লাহ আল আজাদ রাজু, মো. মানিক মিয়া, জুয়েল আহমেদ, শাহিন মাহমুদ,
সাধারণ সম্পাদক: ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক: নাছির উদ্দিন , সাংগঠনিক সম্পাদক: মো. শামীম আহমদ, নজরুল ইসলাম, অর্থ সম্পাদক: হৃদয় আহমেদ, বাঁধ বিষয়ক সম্পাদক: সুমন মির্জা, সাজ্জাদুর শাহ্, দপ্তর সম্পাদক: জুলহাস আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: শামীম আহমেদ বিলকিস, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: মো. ডালিম আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক: মনির হোসেন, আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ফয়সাল আহমেদ জুমদার, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক: নুরুল হুদা, বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক: অন্তর আহমেদ, নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক: বিপ্লব সরকার, হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক: মো. মোছাব্বির হোসেন, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক: সাইফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য (১১ জন): হুমায়ূন কবির, হামীম আহমেদ, মো. সাফায়েত উল্লাহ, কবির, ওলি আউয়াল, আশিক নুর, এনামুল হক, নাজমুল হক সজীব, সালাম মড়ল, মামুন, আমিনুল ইসলাম।