• ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জৈন্তাপুরে মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ ক্লাস চলাকালে ছাদের অংশ ধসে পড়ছে, আতংকে ছাএ/ ছাএীরা

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৬
জৈন্তাপুরে মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ ক্লাস চলাকালে ছাদের অংশ ধসে পড়ছে, আতংকে ছাএ/ ছাএীরা

সাহেদুর রহমান, জৈন্তাপুর: মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ভবনটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আজ সকালে ক্লাস চলাকালীন সময়ে ভবনের ছাদের একটি অংশ ভেঙে পড়ে। অল্পের জন্য কোমলমতি শিক্ষার্থীরা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।

এভাবে ক্লাস চলাকালীন সময়ে ভবনের বিভিন্ন অংশ ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমান ভবনটি ১৯৯২ সালে নির্মিত হয়েছিল। দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে এবং ভবনটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এ অবস্থায় কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে দ্রুত ভবনটি পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

০৮ অক্টোবর ২০২৬

জৈন্তাপুরে মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ ক্লাস চলাকালে ছাদের অংশ ধসে পড়ছে, আতংকে ছাএ/ ছাএীরা

বিস্তারিত কমেন্টে