• ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

দক্ষিণ সুরমায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৬
দক্ষিণ সুরমায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

মিজানুর রহমান: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুহিন আহমদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর যুবক জাবের আহমদ গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন আহমদ সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুরের বরকতপুর এলাকার দুলা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্ডিপুল পয়েন্ট থেকে দুই যুবক মোটরসাইকেলে করে নগরীর দিকে যাচ্ছিলেন। পথে দক্ষিণ সুরমা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক তুহিন আহমদ ও তাঁর পেছনে থাকা জাবের আহমদ গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১১টার দিকে তুহিন আহমদকে মৃত ঘোষণা করেন। আহত জাবের আহমদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

২০ নভেম্বর ২০২৬

দক্ষিণ সুরমায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

বিস্তারিত কমেন্টে