• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

প্রবাসী কমিউনিটির উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬
প্রবাসী কমিউনিটির উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা

গোলাপগঞ্জ প্রতিনিধি: প্রবাসী কমিউনিটির উন্নয়ন ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া ও জেনারেল সেক্রেটারি তারিক রহমান ছানুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জিবি টেলিভিশনের হলরুমে জিবি টেলিভিশন ও সাপ্তাহিক আমাদের প্রতিদিনের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

বিশিষ্ট লেখক ও সাংবাদিক, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আনোয়ার শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ। জিবি টেলিভিশন এর স্টাফ রিপোর্টার তামিম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া ও জেনারেল সেক্রেটারি তারিক রহমান ছানু।

সভাপতির বক্তব্যে আনোয়ার শাহজাহান লন্ডন বাংলা স্কুল প্রতিষ্ঠা ও এর শিক্ষা কার্যক্রম, কেরাত প্রতিযোগিতা, ফুটবল টুর্নামেন্টসহ প্রবাসী কমিউনিটির উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও মানবকল্যাণে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসীদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী ও বদরুল হক, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের ভাইস চেয়ারম্যান সালেহ আহমদ এবং জিবি টেলিভিশনের চেয়ারম্যান বদরুল আলম। গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাওলানা আব্দুল জলিল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ খান, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, নির্বাহী সদস্য মাহদী রহমান, সাপ্তাহিক আমাদের প্রতিদিনের সিলেট প্রতিনিধি ইমরান আহমদ, জিবি টেলিভিশন এর সহকারী পরিচালক শাহ আলম, মোঃ রুবেল আহমদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সহ সভাপতি আব্দুল্লাহ আহমদ, জিবি টেলিভিশন এর নিউজ ইনচার্জ আব্দুল্লা আল মাসুদ, স্টাফ রিপোর্ট তানিম আহমদ, রুদায়েব আহমদ ইমন, জুবের আহমদ, রেদওয়ান আহমদ ও এডিটর লিমন আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

২৮ নভেম্বর ২০২৬

প্রবাসী কমিউনিটির উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে