• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

ঢাকা জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে সিলেটিদের মিলনমেলা

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬
ঢাকা জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে সিলেটিদের মিলনমেলা

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো রাজধানীর মিরপুরে পিএসসি কনভেনশন হলে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি কামরুল হাসান তাফাদার ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসীম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানটি আনন্দ উল্লাসের স্রোতে পরিণত হয় বৃহত্তর সিলেটের মানুষের মিলনমেলা। শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বক্তব্যে বলেন বিদেশে কোনো বাংলাদেশি মারা গেলে তাঁর মরদেহ দেশে আনার ব্যয়ের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা করছে সরকার। এ ছাড়া বিদেশে কর্মী পাঠানোর অনিয়মে জড়িত রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

বক্তারা বৃহত্তর সিলেটের উন্নয়ন, প্রবাসীদের স্বার্থরক্ষা, শিক্ষা, মানবিক সহায়তা এবং নতুন প্রজন্মকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন।সিলেটের উন্নয়নে জালালাবাদ অ্যাসোসিয়েশন একটি কার্যকর প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সভাপতি এ.কে.এম আজিজুল হক,সাংগঠনিক সম্পাদক কামাল খান, অর্থ বিষয়ক সম্পাদক ফিরোজ আহমেদ মামুন,  সকলের আনুষ্ঠানিকতা শেষে দুপুরে সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করেন কনকচাঁপা, আশিক, মন্টি ও রূপক চৌধুরীসহ বিশিষ্ট শিল্পীরা। পরিচিতজনদের পুনর্মিলন, শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক আয়োজনে পুরো অনুষ্ঠান হয়ে ওঠে এক টুকরো সিলেট।

২৮ নভেম্বর ২০২৬

ঢাকা জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে সিলেটিদের মিলনমেলা

বিস্তারিত কমেন্টে