• ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ,

শিশুকে বলাৎকার ১ জন আটক

Daily Sonali Sylhet
প্রকাশিত জুন ৩, ২০২৬
শিশুকে বলাৎকার ১ জন আটক

বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজারে ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ জুন) উপজেলার জলঢুপ এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি মো. জমির মিয়া (৬০)। তিনি কানাইঘাট উপজেলার কুইয়ের ঘড়ি গ্রামের মৃত হাছন আলীর ছেলে। বর্তমানে তিনি জলঢুপ এলাকায় বসবাস করছেন।

পুলিশ জানায়, বুধবার (৩ জুন) স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে এই বৃদ্ধকে আটক করা হয়। মাদরাসা ছাত্রের অভিযোগের পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী জানান, ‘শিশুকে বলাৎকারের অভিযোগে অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’