
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এসবিএসি ব্যাংক পিএলসি’র সিলেট অঞ্চলের কর্মকর্তারা। এ সময় তারা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং পারস্পরিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বুধবার (১ জুলাই) দুপুরে নগরভবনে প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে এসবিএসি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও সিলেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল বাছিত, ইসলামপুর শাখার ব্যবস্থাপক ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) রেজাউল করিম, শাহী ঈদগাহ শাখার ব্যবস্থাপক ও ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) মতিউল বারী চৌধুরী খুর্শেদ, বটেশ্বর শাখার ব্যবস্থাপক নোমান আহমদ এবং সিলেট শাখার অপারেশন ম্যানেজার অভিজিৎ রঞ্জন পাল।
সৌজন্য সাক্ষাৎকালে সিলেট নগরের উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় হয়। এ সময় ব্যাংক কর্মকর্তারা সিসিক প্রশাসকের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে সিসিক প্রশাসকও তাদের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাতের জন্য ধন্যবাদ জানান।