• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ,

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাট উপজেলার ৫ প্রবাসীর পরিবারকে ৫০ হাজার করে অনুদান দিল জামায়াত ইসলামী

Daily Sonali Sylhet
প্রকাশিত জুলাই ৬, ২০২৬
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাট উপজেলার ৫ প্রবাসীর পরিবারকে ৫০ হাজার করে অনুদান দিল জামায়াত ইসলামী

কানাইঘাট প্রতিনিধি : কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো কানাইঘাট উপজেলার ৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় তহবিল থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। গতকাল​সোমবার (৬ জুলাই) কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারে একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের হাতে এই সহায়তা তুলে দেন। ​এ সময় নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা জানিয়ে মাওলানা হাবিবুর রহমান বলেন, প্রবাসীদের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাদের পরিবারগুলো বর্তমানে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসনে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার ন্যায়বী আমির হাফিজ আনোওয়ার হোসাইন খানঁ, গাছবাড়ী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাহির উদ্দিন,গোলাপগঞ্জ আজিরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন,ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর, কানাইঘাট উপজেলা শাখার আমির মাওলানা কামাল উদ্দিন,তালবাড়ী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শরীফ উদ্দিন, গাছবাড়ী সামিট মাদ্রাসার পরিচালক মাওলানা মখতার আহমদ এবং স্থানীয় জামায়াতের নেতৃবৃন্ধ সহ এলাকার গগণ্যমান্য ব্যক্তিবর্গ।

০৬ জুলাই ২০২৬

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাট উপজেলার ৫ প্রবাসীর পরিবারকে ৫০ হাজার করে অনুদান দিল জামায়াত ইসলামী

বিস্তারিত কমেন্টে