• ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি

Daily Sonali Sylhet
প্রকাশিত জুলাই ৮, ২০২৬
উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি

নিজস্ব প্রতিবেদক:  টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের নদ-নদীর পানি হু-হু করে বেড়েই চলেছে। সময় যত গড়াচ্ছে ততই ফুঁসে উঠছে নদীগুলো। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী আরো কয়েক ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। এদিকে- নদ-নদীগুলোতে পানি ক্রমাগত বাড়লেও বুধবার বিকেল পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। তবে পানি বাড়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক বাড়ছে নদী পাড়ের মানুষদের মধ্যে।

বিষয়ে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, উজানে ও দেশের অভ্যান্তরে প্রচুর পরিমান বৃষ্টি হচ্ছে। এখন বিপদসীমা অতিক্রম হয়নি। জেলায় ডেঞ্জার লেভেন অতিক্রিম করার এখনও পুর্বাভাস নেই। তবে পানি হুহু করে বাড়ছে। বিশেষ করে খোয়াই নদীর বাল্লা সীমান্তে পানি দ্রুত বেড়েই চলছে। তিনি বলেন, শুধু খোয়াই নদী নয়, কুশিয়ারা, সুতাং ও সোনাইসহ সককটি নদ-নদীতেই পানি বাড়ছে।

হবিগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, এখনও পর্যন্ত আমরা বন্যার কোন পুর্বাভাস পাইনি। পুর্বাভাস পেলে যদি বন্যা হয় তা হলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহন করব। আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে।

 

 

০৮ জুলাই ২০২৬

উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি

বিস্তারিত কমেন্টে