• ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ,

সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

Daily Sonali Sylhet
প্রকাশিত জুলাই ১৬, ২০২৬
সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়ের নির্দেশনায় মহানগরবাসীর জন্য একটি মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে নগরীর কোতোয়ালী মডেল থানাধীন ৩ নং ওয়ার্ডের রিকাবিবাজার এলাকায় এবং মোগলাবাজার থানাধীন ৪১ নং ওয়ার্ডের চারমাইল এলাকায় পৃথকভাবে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সর্বস্তরের জনগণ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষের সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকে ধ্বংস করে না; এটি একটি পরিবারের শান্তি, সমাজের স্থিতিশীলতা এবং রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতির জন্যও গুরুতর হুমকি সৃষ্টি করে। তাই সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি, পারিবারিক মূল্যবোধ সুদৃঢ় করা এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে গড়ে তোলা অত্যন্ত জরুরি।

বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রমের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সচেতন নাগরিকদের সমন্বিত, দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা অপরিহার্য। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ বিনির্মাণের লক্ষ্যে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

১৬ জুলাই ২০২৬

সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে