• ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

সিআরবি সিলেট বিভাগীয় কমিটির সভাপতি-নোমান,সম্পাদক জানেআলম-সাংগঠনিক জাকারিয়া

Daily Sonali Sylhet
প্রকাশিত জুলাই ২৭, ২০২৬
সিআরবি সিলেট বিভাগীয় কমিটির সভাপতি-নোমান,সম্পাদক জানেআলম-সাংগঠনিক জাকারিয়া

নিজস্ব প্রতিবেদক: ভোক্তা অধিকার ও ভেজালবিরোধী কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ভোক্তা সুরক্ষা আন্দোলন—Consumer Rights Bangladesh (CRB)-এর সিলেট বিভাগীয় ২০২৬-২০২৮ সালের অনুমোদিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ১০ জুন ২০২৬ থেকে ১২ জুন ২০২৮ পর্যন্ত মেয়াদের জন্য অনুমোদিত এ কমিটিতে সভাপতি হিসেবে হাকিম ফারুক আহমদ নোমান, সাধারণ সম্পাদক মোঃ জানে আলম চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া দায়িত্ব পেয়েছেন।
‎

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, শাখা সদস্য বৃদ্ধির ভিত্তিতে শাখা সম্প্রসারণযোগ্য এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে অনুমোদিত কমিটির দুই-তৃতীয়াংশ সদস্য সংগ্রহের সুযোগ রাখা হয়েছে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ভেজালবিরোধী অভিযান, ভোক্তা অধিকার সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং ভোক্তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
‎
‎কমিটির অন্যান্য পদে যারা স্থান পেয়েছেন তারা হলেন: জাকির হোসেন মাস্টার-সিনিয়র সহ সভাপতি,মোঃ আরিফুর রহমান-যুগ্ম-সহ সভাপতি, হাফিজ রুহুল আমিন চৌধুরী-সহ সভাপতি, শাহীন আহমদ শাহী-সহ সভাপতি, মাওলানা আব্দুল ওয়াদুদ-সহ সভাপতি, মোঃ হুসাইন আহমেদ-যুগ্ম সাধারণ সম্পাদক, অজিত কুমার দাশ-সহ সাধারণ সম্পাদক,মোঃ সাহাব উদ্দিন-সহ সাধারণ সম্পাদক, মোঃ সাইফুল ইসলাম-সহ সাধারণ সম্পাদক, ,মোঃ আবুল হাসান-যুগ্ম সাংগঠনিক সম্পাদক,শেখ আনিসুর রহমান জয়-সহ সাংগঠনিক সম্পাদক, আলী হোসেন-সহ সাংগঠনিক সম্পাদক,হাফিজুর রহমান-সহ সাংগঠনিক সম্পাদক, খালেদ আহমদ-আইন ও লিগ্যাল এইড সম্পাদক, মোঃ ফজলুল হক-অর্থ সম্পাদক,সুয়েব আহমদ রবিন-প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, রুহুল আমিন-দপ্তর সম্পাদক, মাহমুদা আক্তার রিনা-ইভটিজিং ও সাইবার ক্রাইম বিষয়ক সম্পাদক, মকবুল নুর-পারিশ্রমিক ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, মোঃ আব্দুর রহিম- কার্যনির্বাহী সদস্য।

২৭ জুলাই ২০২৬

সিআরবি সিলেট বিভাগীয় কমিটির সভাপতি-নোমান,সম্পাদক জানেআলম-সাংগঠনিক জাকারিয়া

বিস্তারিত কমেন্টে