• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ,

নিউইয়র্কে চন্দ্রপাড়া জাকেরদের মিলনমেলা: মানবসেবা ও আধ্যাত্মিকতার আহ্বান

Daily Sonali Sylhet
প্রকাশিত জুলাই ২৮, ২০২৬
নিউইয়র্কে চন্দ্রপাড়া জাকেরদের মিলনমেলা: মানবসেবা ও আধ্যাত্মিকতার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা এলাকায় চন্দ্রপাড়া পাক দরবার শরীফের অনুসারীদের অংশগ্রহণে এক আধ্যাত্মিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ‘চন্দ্রপাড়া জাকেরী কল্যাণ ফাউন্ডেশন (আমেরিকা ইনকরপোরেশন)’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের পাশাপাশি ইউরোপ ও কানাডা থেকেও ভক্ত-অনুরাগীরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.)-এর শিক্ষা, আদর্শ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বক্তারা আরও বলেন, ‘ধর্ম যার যার, মানবতা সবার’—এই আদর্শকে ধারণ করে চন্দ্রপাড়া জাকেরী কল্যাণ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, এককালীন চিকিৎসা অনুদান, খাদ্য ও বস্ত্র বিতরণসহ নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করছে।

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা মানবসেবা, নৈতিকতা, আত্মশুদ্ধি এবং ইসলামের শান্তির বাণী সমাজে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং সমগ্র বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

২৮ জুলাই ২০২৬

নিউইয়র্কে চন্দ্রপাড়া জাকেরদের মিলনমেলা: মানবসেবা ও আধ্যাত্মিকতার আহ্বান

বিস্তারিত কমেন্টে