
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বগুলাবাজার ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গত ১ আগস্ট (শনিবার) বাদ মাগরিব, বগুলাবাজারস্থ ইউনিয়ন যুবদলের নিজ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বগুলাবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম ডি ফারুক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা যুবদলের সদস্য সচিব জামাল উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আব্দুল মালেক সদস্য আহবায়ক কমিটি উপজেলা বিএনপি, শাহজাহান মিন্টু আহ্বায়ক বগুলাবাজার ইউনিয়ন বিএনপির ,আয়ূব আলী সদস্য সচিব বগুলাবাজার ইউনিয়ন বি এন পি, মোঃ জাহাঙ্গীর আলম মিন্টু, আব্দুল হেকিম, আব্দুল ওয়াদুদ, জাহাঙ্গীর আলম,সদস্য আহব্বায়ক কমিটি বগুলা বাজার ইউনিয়ন বিএনপি, ছিদ্দিক আলম সাবেক মেম্বার, রেজাউল করিম সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বগুলাবাজার ইউনিয়ন পরিষদ, করির আহমদ বিএনপি নেতা, আলী হোসেন কৃষক দল সভাপতি বগুলা বাজার ইউনিয়ন, জুলহাস উদ্দিন,সভাপতি ৫নং ওয়ার্ড বিএনপি আব্দুল কুদ্দুছ,জামাল উদ্দিন বিএনপি নেতা, বাহার উদ্দিন সদস্য উপজেলা স্বেচ্ছাসেবক দল, এরশাদুর রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুলাবাজার ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন তালুকদার এছাড়াও উপস্থিত ছিলেন , বিল্লাল হোসেন সাংগঠনিক সম্পাদক বগুলাবাজার ইউনিয়ন যুবদল, আলম মিয়া,ইলিয়াস হোসেন,আঃ হেকিম,জাকির হোসেন, দেলোয়ার হোসেন, আবু ছালেহ মোঃ পায়েল,সহ সভাপতি বগুলা বাজার ইউনিয়ন যুবদল, শামিম মিয়া,আলী হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক বগুলাবাজার ইউনিয়ন যুবদল, জাফর ইকবাল, আব্দুল জলিল, কাওছার আলম সহ সাধারণত সম্পাদক বগুলাবাজার ইউনিয়ন যুবদল, ,আরিফ হাছান সুমন সহ সাংগঠনিক সম্পাদক বগুলাবাজার ইউনিয়ন যুবদল নাজমুল হাসান (সভাপতি, বগুলাবাজার ইউনিয়ন ছাত্রদল) সহ আরও অনেকে।
প্রধান অতিথি মাধব রায় তাঁর বক্তব্যে বলেন, “যুবদলকে আরও সুসংগঠিত ও জনমুখী সংগঠনে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন এই কার্যালয় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং তৃণমূলের নেতাকর্মীদের মিলনকেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
বিশেষ অতিথি জামাল উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, “সংগঠনের শক্তি হচ্ছে ঐক্য ও শৃঙ্খলা। দলের আদর্শকে ধারণ করে জনগণের পাশে থেকে কাজ করতে হবে। আগামী দিনের সকল সাংগঠনিক কর্মকাণ্ডে বগুলাবাজার ইউনিয়ন যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।” সঞ্চালক ও বগুলাবাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ডি ফারুক মিয়া তাঁর বক্তব্যে বলেন, “এই কার্যালয় শুধু একটি অফিস নয়, এটি আমাদের সাংগঠনিক কার্যক্রমের প্রাণকেন্দ্র। আমরা সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে যুবদলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাব। বগুলাবাজার ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার অঙ্গীকার করছি।”