• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

শাল্লায় হাওরে ডাকাতির চেষ্টা: দেশীয় অস্ত্রসহ দামপুরের ৩ ডাকাত আটক

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ২, ২০২৬
শাল্লায় হাওরে ডাকাতির চেষ্টা: দেশীয় অস্ত্রসহ দামপুরের ৩ ডাকাত আটক

​​শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হাওরাঞ্চলে গভীর রাতে নৌকায় ডাকাতির চেষ্টায় ব্যর্থ হয়ে এলাকাবাসীর তাড়া খেয়ে পালিয়েও রক্ষা পায়নি সন্ত্রাসীরা। দেশীয় অস্ত্র ও ইঞ্জিনচালিত নৌকাসহ দামপুর গ্রামের ৩ সন্ত্রাসীকে আটক করেছে কার্তিকপুর গ্রামের ভুক্তভোগী সাধারণ মানুষ। ​আটককৃতরা হলো— দামপুর গ্রামের চাদির মিয়া (৪০), রিমন মিয়া (২৫) এবং মোস্তাকিম (২৩)।

​স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল আনুমানিক রাত ৩টার দিকে শাল্লার হাওরে রামদা, টেঁটা ও বল্লমের মতো দেশীয় অস্ত্র নিয়ে কার্তিকপুর গ্রামের নৌকায় অতর্কিত হামলা ও ডাকাতির চেষ্টা চালায় সন্ত্রাসীরা। এ সময় ডাকাতদের হামলায় মাইনুদ্দীন নামের এক ব্যক্তি মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হন। ভুক্তভোগীদের প্রতিরোধ ও হাওরে থাকা অন্যান্য নৌকার ধাওয়া খেয়ে ডাকাত দল পালিয়ে শাল্লা উপজেলার ঐতিহাসিক চোরের গ্রাম ‘কামারগাঁও’-এ গিয়ে লুকানোর চেষ্টা করে।

​পরবর্তীতে কার্তিকপুর গ্রামের ভুক্তভোগী লোকজন একত্রিত হয়ে কামারগাঁও এলাকা থেকে তিন সন্ত্রাসীকে আটক করে শাল্লা উপজেলার সাতপাড়া বাজারে নিয়ে যায়। বর্তমানে আহত মাইনুদ্দীনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আটক সন্ত্রাসীদের বিষয়ে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

০২ আগস্ট ২০২৬

শাল্লায় হাওরে ডাকাতির চেষ্টা: দেশীয় অস্ত্রসহ দামপুরের ৩ ডাকাত আটক

বিস্তারিত কমেন্টে