
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র রোবোটিক্স বিষয়ক সংগঠন ‘রোবোসাস্ট’ এর ১০ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ডিরেক্টর অব রোবটিক্স পদে মো:ইয়াক সাফু (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং) ও সভাপতি পদে দীপংকর চাকমা (ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) মনোনীত হয়েছেন।
কমিটিতে সাধারণ সম্পাদক পদে যুবরাজ নাবিল রহমান (ম্যাথম্যাটিকস) ও যুগ্ম সম্পাদক পদে সুকান্ত বিশ্বাস (ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) মনোনীত হয়েছেন। শনিবার(১ আগস্ট) রাতে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি নিশাত তারান্নুম মিম (ম্যাথম্যাটিকস) , মো: আসাদ শেখ (ইইই) এবং মো: মেহেদি হাসান(ইইই), কোষাধ্যক্ষ মো: ফাহিম তালুকদার(ইইই), সহকারী সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আবিদ(ইইই) এবং নুজহাত-ই-আলম তানভীন(ইইই), সাংগঠনিক সম্পাদক সৌম্যদ্বিপ দাস (পিএমই), সেক্রেটারি অব প্রজেক্ট এন্ড প্ল্যানিং মো: ইমতিয়াজ হোসেন (ইইই)এবং আহমেদ ইশতিয়াক (সিএসসি), সেক্রেটারি অব রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট মোল্লাহ ওমর হামযা (সিএসসি), অপারেশন্স সেক্রেটারি দীপান্বিতা সোম (ইইই) এবং একেএম ইয়াহ্হিয়া সিয়াম (ইইই), সেক্রেটারি অব স্কুল প্রোগ্রাম অ্যান্ড ওয়ার্কশপ প্রজ্ঞা পারমিতা চন্দ ঐশী (ওসিজি) এবং হুমায়রা জুঁই (ম্যাথম্যাটিকস), সেক্রেটারি অব কন্টেন্টস অ্যান্ড ক্রিয়েশন মারিয়া মোস্তারি মৌরী (ইইই), সহকারী কোষাধ্যক্ষ মো: ফারহাদ হোসেন অভি (স্ট্যাটিসটিকস) ,আইটি সম্পাদক নাবিহা তাহসিন (ইইই) এবং সেক্রেটারি অব স্ট্রেটেজি এন্ড স্পন্সরশিপ শফিকুল ইসলাম ফারদিন(বিবিএ)।
শুক্রবার (৩১ জুলাই) রাত ৮টায় অনলাইনে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৯ম কার্যনির্বাহী কমিটির সকল কার্যক্রম তুলে ধরা হয় এবং ১০ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম নির্বাহী কমিটির অ্যালুমনি সদস্যরা উপস্থিত ছিলেন। ‘রোবোটিক্স ফর গ্লোরি’ মোটোকে কাজে লাগিয়ে রোবোসাস্ট এখন পর্যন্ত ১০০+ ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ট্রফি অর্জন করেছে। আগত দিনগুলোতেও নিজেদের কর্ম সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে রোবোসাস্ট।