• ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

ওসমানীনগরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন নিহত

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ২২, ২০২৬
ওসমানীনগরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন নিহত

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে আবারও ঘটল সড়ক দুর্ঘটনা। শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাক্ষ্মণগ্রাম এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও ২জন।

জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী তেলবাহী ট্রাক (ঢাকা মেট্রো ঢ ৪৪-০৬৫৪) ওসমানীনগরের ব্রাক্ষ্মণগ্রাম (কসরতল) এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে (মৌলভীবাজার থ ১১-৮৩৫৩) চাপা দেয়। এ ঘটনায় শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও ২জন। তবে এখনও নিহতদের নাম পরিচয় জানা যায় নি।

ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, আজ (শনিবার) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় তেলবাহী ট্রাক (পদ্মা) উল্টোপথে গিয়ে সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ৪ জন নিহতের খবর জানা গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে প্রেরণ করেছেন।

২২ আগস্ট ২০২৬

ওসমানীনগরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন নিহত

বিস্তারিত কমেন্টে