• ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

প্রবীণ শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক আর নেই

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ২২, ২০২৬
প্রবীণ শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক আর নেই

নিজস্ব প্রতিবেদক: সিলেটের পরিবহন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক আর নেই। শনিবার সকাল পৌণে ৯টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তিনি লিভার ও কিডনিজনিত সমস্যা ভূগছিলেন।

মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন। তিন ছেলের জনক সেলিম আহমদ ফলিকের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার রানাপিংয়ে। শ্রমিক নেতা আলী আকবর রাজন জানান, সেলিম আহমদ ফলিকের জানাযার নামাজ আজ (শনিবার) বাদ আসর গোলাপগঞ্জের রানাপিং মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

সেলিম আহমদ ফলিক সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত সভাপতি। তবে ২০২১ সালের নির্বাচনে বর্তমান সভাপতি ময়নুল ইসলামের কাছে পরাজিত হন তিনি।

 

২২ আগস্ট ২০২৬

প্রবীণ শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক আর নেই

বিস্তারিত কমেন্টে