
নিউজ ডেস্ক: সুনামগঞ্জের প্রখ্যাত কাতিয়া মাদ্রাসার মুহতামিম, জগন্নাথপুর উপজেলা জমিয়তের উপদেষ্টা, ফিদায়ে মিল্লাত সাইয়েদ আসআদ মাদানি (রহ.)-এর খলিফা এবং হযরত শায়খে কাতিয়া (রহ.)-এর বড় সাহেবজাদা হযরত মাওলানা হাফেজ শায়খ হাজী ইমদাদুল্লাহ (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে।
এক শোকবার্তায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, হযরত মাওলানা হাফেজ ইমদাদুল্লাহ (রহ.) ছিলেন একজন বিজ্ঞ আলেম, দ্বীনের একনিষ্ঠ সেবক এবং ইসলামী শিক্ষা ও সংস্কৃতির প্রসারে নিবেদিতপ্রাণ এক ব্যক্তিত্ব। তাঁর ইন্তেকালে সুনামগঞ্জসহ দেশ-বিদেশের দ্বীনি অঙ্গনে এক বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে।
শোকবার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, ‘মরহুম হযরত মাওলানা ইমদাদুল্লাহ (রহ.) দীর্ঘকাল ইলমে দ্বীনের খেদমত ও তালিম-তরবিয়তে নিজেকে উৎসর্গ করেছিলেন। দ্বীনি অঙ্গনে তাঁর অবদান ও রেখে যাওয়া কর্মগুলো উলামায়ে কেরাম ও সর্বস্তরের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।’
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, ছাত্র-শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন— আল্লাহ যেন তাঁর সকল নেক আমল কবুল করেন, কবরকে নূরে আলোকিত করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। একই সঙ্গে তারা শোকাহত পরিবারের সদস্যদের সবরে জামিল বা ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন।
শোকবার্তা প্রদানকারীদের মধ্যে রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হুসাইন, সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ, সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল মুনতাকিম, সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তাছাদ্দুক আহমদ, মাওলানা হেলাল আহমদ, মাওলানা ফখরুদ্দিন ছাদিক, মাওলানা আমিনুল ইসলাম, হাফিজ সৈয়দ তামীম আহমদ, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা আশফাকুর রহমান, সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল আলম কিয়ামপুরী, জয়েন্ট সেক্রেটারি হাফিজ মাওলানা ইলিয়াছ, মুফতি শাহ হিফজুল করীম মাশুক, মাওলানা আখতারুজ্জামান, সহ-সেক্রেটারি মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, হাফিজ জিয়া উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, হাফিজ মাওলানা মাছুম আহমদ, মাওলানা মঈন উদ্দিন খান, মাওলানা আব্দুল গাফফার, ট্রেজারার হাফিজ রশীদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওলীউর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা খালেদ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা শামছুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল হাই এবং মিডিয়া সেক্রেটারি আরিফুল ইসলাম।