
গোলাপগঞ্জ প্রতিনিধি: ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখা কর্তৃক এসএসসি-দাখিল ২০২৬ইং পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।সোমবার দুপুর ২টায় গোলাপগঞ্জ পৌরসভা হল রুমে ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখা কর্তৃক এসএসসি/দাখিল পরিক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শাখা ভারপ্রাপ্ত সভাপতি আহমদ মাজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হুসাইন নাসিমের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়।
নির্বাহী সদস্য সাব্বির আহমদের কালামে পাক থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম গোলাপগঞ্জ উপজেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক হাফিয মাওলানা আবুল কাসিম, প্রধান বক্তার বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি হাফিয মাওলানা ফরহাদ আহমদ এলএলবি, বিশেষ অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম গোলাপগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফিয মাওলানা আব্দুল গফফার, জমিয়তে উলামায়ে ইসলাম গোলাপগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদ উদ্দিন সালিম, প্রচার সম্পাদক হাফিয মাওলানা রশিদুর রহমান ও বিশেষ বক্তার বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক হাফিয নাঈম আহমদ, তাওহীদুল ইসলাম।
উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইলিয়াস হামীদি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিয কামরান আহমদ সালিম, সহ-সাধারণ সম্পাদক জায়েদ আহমদ, অর্থ সম্পাদক আফসার আহমদ, প্রচার সম্পাদক শামসুল হুদা আল মামুন, কলেজ বিষয়ক সম্পাদক আল-আমিন রাবেল, কওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, নির্বাহী সদস্য তামিম আহমদ সহ প্রমুখ