
হাকীম নোমানী,ছাতক প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশিকুর রহমান আশিক দীর্ঘদিন পর নিরাপদে বাংলাদেশে এসে পৌঁছেছেন।
রোববার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন,
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং সিলেট জেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন। এ সময় সুনামগঞ্জ জেলা বিএনপি, ছাতক উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে নেতাকর্মীদের বিশাল গাড়িরবহর তাদের প্রিয় নেতা আশিকুর রহমান আশিককে তাঁর নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দীর্ঘদিন পর তাঁর দেশে ফেরাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিতি ও মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে এলাকায় ও আলোড়ন সৃষ্টি হয়েছে,তাঁকে একনজর দেখার জন্য তিনির বাড়িতে এলাকার সাধারণ মানুষের প্রচুর সমাগম ঘটে।