• ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

দক্ষিণ সুরমায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪ সার্জিকেল প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৬
দক্ষিণ সুরমায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান  ৪ সার্জিকেল প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

 মিজানুর রহমান: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা বাস টার্মিনাল রোডের ফেমাস মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি সার্জিকেল প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনুমোদনহীন সার্জিকেল পণ্য বিক্রি, ড্রাগস লাইসেন্স না থাকা এবং ফার্মাসিস্ট না রাখার অভিযোগে এসব জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানে ফেমাস মার্কেটের চারটি সার্জিকেল প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। এর মধ্যে অনুমোদনহীন সার্জিকেল পণ্য বিক্রির দায়ে স্মার্ট সার্জিকেলকে ২০ হাজার টাকা, কাকন সার্জিকেলকে ২০ হাজার টাকা এবং মেসার্স মেমাস সার্জিকেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া শান্ত সার্জিকেল প্রতিষ্ঠানে ড্রাগস লাইসেন্স ও ফার্মাসিস্ট না থাকায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা বলেন, অভিযানে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় মোট ১ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১৭ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ সুরমায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪ সার্জিকেল প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

বিস্তারিত কমেন্টে