• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

গোয়াইনঘাটে আজকের বসুন্ধরার শ্রেষ্ঠ প্রতিনিধি তরুণ সাংবাদিক রায়হান খান

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৬
গোয়াইনঘাটে আজকের বসুন্ধরার শ্রেষ্ঠ প্রতিনিধি তরুণ সাংবাদিক রায়হান খান

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন-২০২৬ উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার শ্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে সম্মাননা স্মারক ও সনদপত্র পেয়েছেন তরুণ সাংবাদিক রায়হান খান।

প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। সংবাদ সংগ্রহে সক্রিয়তা, দায়িত্বশীলতা এবং নিয়মিত সংবাদ পরিবেশনে ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে সাংবাদিক রায়হান খান বলেন, “এই স্বীকৃতি আমার সাংবাদিকতা জীবনের পথচলায় নতুন অনুপ্রেরণা যোগাবে। সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে আগামীতেও মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।”

তিনি বলেন, সাংবাদিকতার মূল দায়িত্ব হচ্ছে মানুষের কথা তুলে ধরা এবং সমাজের বিভিন্ন অসংগতি, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের সামনে উপস্থাপন করা। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে রায়হান খান গোয়াইনঘাট উপজেলার শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা তাঁর সাংবাদিকতা জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৈনিক আজকের বসুন্ধরা-এর সম্পাদক ও প্রকাশক মোছা. শাহানা বেগম, ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা, রায়হান উদ্দিনসহ পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।

নিজের এ অর্জনের জন্য দৈনিক আজকের বসুন্ধরা পরিবার, পাঠক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিক রায়হান খান। ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

১৯ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে আজকের বসুন্ধরার শ্রেষ্ঠ প্রতিনিধি তরুণ সাংবাদিক রায়হান খান

বিস্তারিত কমেন্টে