• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বড়লেখার পাকশাইলে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসা ও স্ক্রিনিং ক্যাম্প

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৬
বড়লেখার পাকশাইলে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসা ও স্ক্রিনিং ক্যাম্প

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১নং বর্ণী ইউনিয়নের পাকশাইল গ্রামে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসা ও স্বাস্থ্য স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ওয়াদুদ ময়মুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ফ্রি ফ্রাইভে ক্লিনিক, পাকশাইলে শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) এ চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
স্থানীয় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। ক্যাম্পে বিভিন্ন বয়সী রোগীরা চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন।

প্রতিদিন চিকিৎসাসেবা নিতে আসছেন বিভিন্ন রোগের রোগীরা পাকশাইলের ফ্রি ক্লিনিকে প্রতিদিন বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে রোগীরা চিকিৎসাসেবা নিতে আসেন। স্থানীয়দের মধ্যে কেউ মাথাব্যথা, কেউ জন্ডিসসহ নানা রোগের উপসর্গ নিয়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন। গ্রামাঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের ফ্রি চিকিৎসা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে অর্থনৈতিকভাবে অসচ্ছল রোগীরা বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন।

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত এই ফ্রি চিকিৎসা ও স্ক্রিনিং ক্যাম্পের মাধ্যমে হৃদ্‌রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ওয়াদুদ ময়মুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত পাকশাইল ফ্রি ক্লিনিকের এ কার্যক্রম স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবায় অবদান রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

১৯ সেপ্টেম্বর ২০২৬

বড়লেখার পাকশাইলে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসা ও স্ক্রিনিং ক্যাম্প

বিস্তারিত কমেন্টে