• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সহ-সভাপতি পদে মুখোমুখি দুই সাংবাদিক

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৬
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সহ-সভাপতি পদে মুখোমুখি দুই সাংবাদিক

গোলাপগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাওয়া গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ঘিরে সাংবাদিকদের মধ্যে শুরু হয়েছে নির্বাচনী ব্যস্ততা। ১৭টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে সহ-সভাপতি পদে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে এ পদে এবার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই সাংবাদিক। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক বিজয়ের কণ্ঠের স্টাফ রিপোর্টার আব্দুল খালিক ও দৈনিক জৈন্তাবার্তার গোলাপগঞ্জ প্রতিনিধি মোঃ বদরুল আলম।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে সহ-সভাপতি পদে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ২০ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন উভয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে। মনোনয়ন বৈধ হওয়ার পর থেকেই নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন প্রার্থীরা। ভোটার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় এবং নিজেদের প্রত্যাশা ও পরিকল্পনা তুলে ধরছেন তারা। একই সঙ্গে ভোটারদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করছেন দুই প্রার্থী।

দীর্ঘদিনের বিভাজন ও মতপার্থক্য কাটিয়ে গোলাপগঞ্জের সাংবাদিকরা এবার একটি প্রেসক্লাবের অধীনে ঐক্যবদ্ধভাবে নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছেন। এ কারণে এবারের নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যেও রয়েছে বাড়তি আগ্রহ। পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩ অক্টোবর শনিবার ব্যালটের মাধ্যমে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণা, ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন পদে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার হিসাব-নিকাশে সরগরম হয়ে উঠেছে গোলাপগঞ্জের সাংবাদিক মহল। সহ-সভাপতি পদে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরেও ভোটার সাংবাদিকদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। তবে শেষ পর্যন্ত ভোটাররা ব্যালটে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন—এমন প্রত্যাশাই সংশ্লিষ্টদের।

২১ সেপ্টেম্বর ২০২৬

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সহ-সভাপতি পদে মুখোমুখি দুই সাংবাদিক

বিস্তারিত কমেন্টে